১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২১৯ Time View

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার নন্দীগ্রামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া ও কুরআন শরীফ পড়েন মাদ্রাসার শিক্ষার্থীরা।
শনিবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মোশারফ হোসেনের তত্ত্বাবধানে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদুর নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। আরো উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসার কয়েক হাজার ছাত্র অংশগ্রহণ করেন। পরে হাজার হাজার মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে এদিন বিকেলে জেলা কৃষকদলের উদ্যোগে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমনসহ কৃষদলের বিভিন্ন পর্যায়ের নেৃতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া

Update Time : ০৯:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫