০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের বাসায় তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৩২ Time View

অনলাইন প্রতিবেদক।।
রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশানের বাস ভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান তারেক রহমান।
এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন বলে জানা গেছে। লাল সবুজ বাসে বসেই তিনি নিজ বাসায় ফিরেছেন।
এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। তারেক রহমান হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাঁড়িভাঙ্গা আমে বাম্পার ফলনের সম্ভাবনা

গুলশানের বাসায় তারেক রহমান

Update Time : ১২:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫