০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দ-পত্নীর এত সম্পত্তি কে পাবেন?

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে আলোচনা যেন কখনোই থামে না। দীর্ঘ প্রায় চার দশকের দাম্পত্যজীবনে নানা সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। কখনও বিচ্ছেদের খবর, কখনও দূরত্বের আলোচনা- সব মিলিয়ে তারা প্রায়ই শিরোনামে থাকেন। এবার অবশ্য ব্যক্তিগত সম্পর্ক নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সুনীতার সম্পত্তি এবং সেই সম্পত্তির সম্ভাব্য উত্তরাধিকারী।

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান- টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। তবে দীর্ঘদিন ধরেই একসঙ্গে একই বাসভবনে থাকেন না এই দম্পতি। গোবিন্দ যেখানে নিজের বাংলোয় থাকেন, সেখান থেকে কিছুটা দূরে একটি ফ্ল্যাটে ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করেন সুনীতা।
এদিকে ছেলে যশবর্ধনকে বড় তারকা হিসেবে দেখতে চান সুনীতা। অন্যদিকে মেয়ে টিনাও শোবিজ অঙ্গনে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। পরিবারকে ঘিরে নানা স্বপ্ন থাকলেও সম্প্রতি সম্পত্তি নিয়ে করা একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন গোবিন্দ-পত্নী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি আলোকচিত্রীদের সঙ্গে কথা বলার সময় নিজের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সুনীতা। সেখানেই তিনি রসিকতার ছলে জানান, তার প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি পাবে তার অত্যন্ত প্রিয় পোষ্য কুকুর।

তার পোষ্যের নাম চিহুয়াহুয়া। সুনীতার এমন মন্তব্য শুনে উপস্থিতরা অবাক হয়ে যান। পরে কেউ কেউ তার ভাগ্নে কৃষ্ণ অভিষেকের প্রসঙ্গও তোলেন। কারণ বিভিন্ন সময় সুনীতা নিজেই বলেছেন, কৃষ্ণ তার সন্তানের মতোই।

তবে সেই প্রসঙ্গেও মজার ভঙ্গিতে জবাব দেন তিনি। সুনীতা বলেন, তার ভাগ্নের অনেক কিছুই রয়েছে, ভবিষ্যতেও আরও পাবে। তাই সম্পত্তি নিয়ে তাকে ভাবতে হবে না।

যারা সুনীতাকে কাছ থেকে চেনেন, তাদের অনেকেরই ধারণা এটি নিছকই রসিকতা। কারণ বিভিন্ন সময় মজার মন্তব্য করে আলোচনায় আসতে দেখা গেছে তাকে। ফলে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তার এই বক্তব্যকেও অনেকেই হাস্যরসের অংশ হিসেবেই দেখছেন।

তবু একটি মন্তব্যই নতুন করে তাকে আলোচনায় এনে দিয়েছে। কারণ সন্তান, পরিবার কিংবা আত্মীয়দের বাদ দিয়ে পোষ্যের নাম উচ্চারণ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা।

সব মিলিয়ে গোবিন্দ-পত্নীর এই মন্তব্য কতটা সিরিয়াস আর কতটা রসিকতা, তা স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, তার কয়েকটি কথাই আবারও বিনোদন অঙ্গনের আলোচিত বিষয় হয়ে উঠেছে।
বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে। একবার তিনি বলেছিলেন, গোবিন্দ একজন ভালো মানুষ, ভালো ছেলে এবং ভালো ভাই হলেও স্বামী হিসেবে তার প্রত্যাশার সঙ্গে সবসময় মিল খুঁজে পাননি। কারণ তিনি ঘুরতে, আড্ডা দিতে এবং জীবন উপভোগ করতে ভালোবাসেন, অথচ গোবিন্দ বরাবরই পরিবার ও দায়িত্ব নিয়েই বেশি ব্যস্ত থেকেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাশুড়ি–জামাইয়ের ‘অবৈধ সম্পর্ক’ দেখে ফেলায় গৃহবধূকে হত্যার অভিযোগ

গোবিন্দ-পত্নীর এত সম্পত্তি কে পাবেন?

Update Time : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬