০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি আরবে চীনের বিশেষ দূত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করেছেন চীন সরকারের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সোমবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।
ঝাই জুন বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে বেইজিং রিয়াদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
চীনকে সৌদি আরবের ভালো বন্ধু এবং অংশীদার হিসাবে বর্ণনা করেছেন ঝাই জুন। সফরে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জসেম আল-বুদাইভির সঙ্গে বৈঠক করছেন।
বৈঠকে ঝাই এই অঞ্চলের বর্তমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘উপসাগরীয় রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হওয়া উচিত নয় এবং নিরপরাধ বেসামরিক এবং অ-সামরিক লক্ষ্যবস্তুর উপর যেকোনো আক্রমণের নিন্দা করা উচিত।’
অবিলম্বে সামরিক অভিযান বন্ধের জন্য বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রহস্যে ঘেরা কাস্টমস কর্মকর্তার মৃত্যু; মাঠে পুলিশের একাধিক টিম

চলমান যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি আরবে চীনের বিশেষ দূত

Update Time : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬