০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমাম নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১২২ Time View

সবুজদিন রিপোর্ট।।

সদর উপজেলায় মোমিনপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে মসজিদের ইমাম নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদূরে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (জিআরপি) জগদীশ চন্দ্র বসু বাসসকে জানান, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুপুরের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমাম নিহত

Update Time : ০৫:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬