০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

বর্তমানে দেশে জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।
তিনি অভিযোগ করে বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও বিগত সরকারের সময়ে স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরতা তৈরি করা হয়েছিল। এর ফলে বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে দেশকে ভুগতে হচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, “এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করা না গেলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না।”
অনুষ্ঠান শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের সেবায় ক্ষমতা ব্যবহারের লক্ষ্য নিয়ে কাজ করছে। একটি দুর্বল রাষ্ট্রের সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমান্তের ১৩টি ঘাট মাদক চোরাচালানের জন্য এখন উন্মুক্ত রুট

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

Update Time : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬