০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯ Time View

সবুজদিন রিপোর্ট।।
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানা-এর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ চৌরাস্তা এলাকায় বেলাল মসজিদের পাশে অবস্থিত মাসুদ হাওলাদারের ঝুটের গোডাউনে আকস্মিকভাবে আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করেন।
অগ্নিকাণ্ডে গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গোডাউন মালিক মো. মাসুদ হাওলাদারের ভাষ্যমতে, মজুতকৃত ঝুটসহ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সস্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। আগুন লাগার কারণ জানা যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

টঙ্গী ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬