সবুজদিন রিপোর্ট।।
চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে চীনের ইউনান প্রদেশের বৈঠক হয়েছে। আজ শুক্রবার চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন এমপি, খালেদ মাহমুদ শ্যামল এমপি, সুলতানা জেসমিন এমপি ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
অন্যদিকে চীনের পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান (ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং, তার সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।
বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুপক্ষ একমত হন। বিশেষ করে, স্বাস্থ, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড ক্যানেকটিভিটি কিভাবে আরও বৃদ্ধি করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে স্বাস্থখাতে কিভাবে আরও বিনিয়োগ বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের আদান-প্রদানের বিষয়ে ঐক্যমত হয়।
Reporter Name 





















