০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে, জানাল অধিদপ্তর

  • Reporter Name
  • Update Time : ০১:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরর্বতী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে, জানাল অধিদপ্তর

Update Time : ০১:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬