০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা আজ

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১২ Time View

সবুজদিন রিপোর্ট।।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ শুরু হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানী ঢাকায় এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে হবে এটিই তার প্রথম জনসভা। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন; আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।

শ্রমিক দলের পক্ষ থেকে এরই মধ্যে সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতারা আশা করছেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী যোগ দেবেন মহান মে দিবসের এ সমাবেশে।

তাদের মতে, এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

ঢাকায় ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা আজ

Update Time : ১২:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬