১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ছুটির পর আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২১ Time View

শিক্ষা ডেস্ক

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার থেকে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ৩৭ দিনের এই ছুটি শেষ হয়েছে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার)। তবে পরপর দুই দিন শুক্রবার (২৭ মার্চ) ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখা হয়।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবার নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হয়েছে। এতে শিখনে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্ষিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, এবার রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে।
তবে অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ ও পরবর্তী সময়ে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয় সরকার।
তবে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

দীর্ঘ ছুটির পর আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

Update Time : ০২:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬