সবুজদিন রিপোর্ট।।
ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় খুবই জটিল। দেশের মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুবই কম।
তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে একটা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।
০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হবে: ভূমিমন্ত্রী
-
Reporter Name - Update Time : ০৫:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- ১৭১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















