০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভালো বাজেট হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভালো বাজেট হয়েছে এবং জনবান্ধব করার চেষ্টা করেছে সরকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুস্থ মানুষদের মাঝে হুইলচের ও চেক বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলে।

এ সময় উপজেলা প্রশাসন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এবারের পুরো বাজেটাই জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার। এই বাজেটের সফলতা নির্ভর করবে যে বাজেটটি কতটুকু সম্পাদন করতে পারলাম তার উপর। আপনারা জানেন খুবই বাজে একটি অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটটি দিতে হয়েছে।

প্রত্যেকটি মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর চেষ্টা করছি। তবে সেগুলো কোনো বড় প্রজেক্ট এর জন্য নয়। মানুষজনের জীবন মানে উন্নয়নের জন্য।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ক্যান্সার রোগীদের যেখানে ৫০ হাজার টাকা দেওয়া হতো সেখানে এখন এক লাখ টাকা দেওয়া হবে।কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির চেষ্টা করা হচ্ছে।

বাজেট নিয়ে বিরোধী দলের বিরুদ্ধ অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাজেট নিয়ে তাদের (জামায়াতের) অবজারভেশন থাকতে পারে। বিষয়গুলো তারা আমাদেরকে বলতে পারেন। তবে বাজেট জনকল্যাণমুখী হয়েছে কিনা সেটা কাজে গেলে আমরা বুঝতে পারব। বাজেটের প্রত্যেকটি টাকা মানুষের উন্নয়নের জন্য পৌঁছাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভালো বাজেট হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

Update Time : ১২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬