অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় আবারও আলোচনায়। প্রায় দেড় বছর পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সেখানে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ-এর ১০-১২ জন নেত্রী।
সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে তাদের দেখা যায়। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা সেখান থেকে চলে যান।
সংগঠনটির এক নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে জানান, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধানমন্ডির এই রাজনৈতিক কার্যালয় একদিন আবারও মুখরিত হবে।
এর আগে, ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে। সেখানে ব্যাপক ভাংচুর-লুটপাট চলে।
সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক ওই পোড়া ভবনকে তাদের আশ্রয় হিসেবে বেছে নেয়। আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতে দেখা যেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ সেখানে গেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ।
তবে বৃহস্পতিবার সকালে সেই নিষেধাজ্ঞা ভেঙে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে ১০-১২ জন নেত্রী উপস্থিত হন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান।
০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান
-
Reporter Name - Update Time : ১২:৪৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























