০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে তিনি সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে, সকাল থেকেই দলে দলে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলের পুরো এলাকা। সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায়। বিএনপির কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে বিছানো হয়েছে লাল কার্পেট।

মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বসানো হয়েছে প্রায় দেড় শতাধিক মাইক।
সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসছেন। স্লোগান ও করতালিতে পুরো এলাকা পরিণত হয়েছে এক প্রাণবন্ত সমাবেশস্থলে।

সকালের ভারী বৃষ্টিতে নয়াপল্টনের সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যাওয়ায় সমাবেশ আয়োজনের পথে আর কোনো বাধা থাকেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলের জনপ্রিয় নেতা তারেক রহমান এই সমাবেশে উপস্থিত থাকবেন-এ কারণে এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা আশা করছি, এটি স্মরণকালের অন্যতম বৃহৎ শ্রমিক সমাবেশে পরিণত হবে।’
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি জানান, ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল-গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাকরি হারালে প্রবাসীদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৫:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬