সবুজদিন অনলাইন ডেস্ক।।
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অপরজন হলেন হজরত আলী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, শুক্রবার দুপুরে আসামি গ্রেফতার হওয়ার কথা জানিয়েছিল পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত এই হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজন ধরা পড়েছে।
প্রসঙ্গত, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক কর্তৃক অপহরণের কয়েক ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলার সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তারও ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল অপহরণ করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
কিশোরীর নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতেই তার মা বাদী হয়ে জেলার মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন।
০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: মূল আসামি নুরাসহ গ্রেফতার আরও ২
-
Reporter Name - Update Time : ০২:২২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- ১৭৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















