১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৭৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল আজ সোমবার (৬ এপ্রিল) ঘোষণা হতে পারে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) ১১তম কমিশন সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবে। এ নির্বাচনে ভোটগ্রহণের নজির নেই। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে নির্বাচন কমিশন একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। দলীয় বা জোটের মনোনয়নপ্রত্যাশীরাও মনোনয়নের অপেক্ষায় রয়েছে।
সংশ্লিষ্ট আইনানুসারে সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশিত হয়। সে হিসেবে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। দ্রুত এ নির্বাচন শেষ করতে চায় কমিশন।
ইসি সূত্র জানায়, কমিশনের ১১তম সভা শেষে আজই নারী আসনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভোটের জন্য ইসি সচিবালয় থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে জোটগত প্রার্থী দেবে। বিএনপির সঙ্গে থাকছে গণ-অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। জামায়াতের সঙ্গে থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকবে না।
ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বতন্ত্র সংসদ সদস্য নিজেরা আলাদা একটি জোট করেছেন। সংসদে প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি নারী আসন পাচ্ছে।
ইসির আজকের সভায় পাঁচটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো: সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ; ৯ এপ্রিলে অনুষ্ঠেয় শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বিষয়ে অবহিতকরণ; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন-পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা ও নির্বাচন-পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনী দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ। এ ছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

Update Time : ০২:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬