০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়ে গেজেট প্রকাশ, রয়েছে ভুয়া ভিজিটিং কার্ডও

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৭৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া গেজেট ও পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারের চকরিয়া থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির গোয়েন্দা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন, গত ১৭ ফেব্রুয়ারি তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। ওই ভুয়া গেজেটে প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করা হয়। পরে এই নথি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে প্রতারণার চেষ্টা করেন তিনি।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন বলেও জানায় পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন তিনি। সেখানে নিজেকে ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়ে গেজেট প্রকাশ, রয়েছে ভুয়া ভিজিটিং কার্ডও

Update Time : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬