সবুজদিন রিপোর্ট।।
টাইমস অব বাংলাদেশের দ্বিতীয় প্রধান খবর— PM’s Delhi visit depends on bilateral engagement; অর্থাৎ দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর।
এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নয়া দিল্লিতে অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি ভেবে দেখছে বাংলাদেশ।
এই সফরে যাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ নিশ্চিত হতে চান তারেক রহমান।
ভারতের পাঠানো এই আমন্ত্রণটি ঢাকার জন্য দুই দেশের টানাপোড়েনের সম্পর্ক সতর্কতার সঙ্গে পুনর্গঠন করার একটি সুযোগ এনে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের ভেতরের রাজনৈতিক সমীকরণ এবং বড় কোনো ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না— সে অনিশ্চয়তা বড় ভূমিকা রাখছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত এই আমন্ত্রণটি দুটি দেশের সম্পর্কের কারণে পাঠায়নি। পাঠিয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জোট বিমসটেকের সভাপতি হিসেবে।
ঢাকার কূটনীতিকরা মনে করছেন, ভারতের মূল উদ্দেশ্য অমীমাংসিত দ্বিপক্ষীয় সমস্যাগুলো এড়িয়ে আঞ্চলিক সহযোগিতার কথা বলা।
গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, এই সফর দ্রুতই হবে।
Reporter Name 

















