পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। ৬ জুন শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পাইকগাছায় র্যালি, প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। মশার বংশবিস্তার রোধে স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. জহুরুল ইসলাম,ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা.শাকিলা আফরোজ, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার স্থান ধ্বংস করা অত্যন্ত জরুরি। বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও সমান গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
Reporter Name 









