০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৪৭ Time View

রাজবাড়ী প্রতিনিধি

জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলায়দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, জ্বালানি তেলের সংকটের কারণে রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

Update Time : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬