০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ডোবা থেকে মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৭৫ Time View

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বানারীপাড়ায় ডোবা থেকে তৈয়ব বাহাদুর নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ব্যবসায়িক কাজ শেষে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা থাকলেও তৈয়ব বাহাদুর আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় মরদেহের হাত পেছনে বাঁধা এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, মুদি দোকানের ও বিকাশ ব্যবসার বড় অংকের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয় ও তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ডোবা থেকে মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার

Update Time : ০৪:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬