০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১০৭ Time View

বাগেরহাট প্রতিনিধি।।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাট সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে জেলার বারাকপুর বাজার এলাকার সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে সড়কের দুই পাশ সবুজায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং বলেন, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট সড়ক বিভাগ আজ ২০০টি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেছে।
তিনি আরও জানান, এটি একটি চলমান কার্যক্রম। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে বাগেরহাট সড়ক বিভাগের অধীনে প্রায় ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এতে করে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬