০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১২৬ Time View

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পিছনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
বাবা-ভাইয়ের পর জাতীয় দলে রাকিন
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই যুবক বৈদ্যুতিক তার চুরি করার জন্য বাড়িটির গ্রিল বেয়ে ছাদে উঠেছিল। সেখানে অনেক গুলো তার কেটে জমা করেছে। এরপর কোন একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

তিনি জানান, ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬