সবুজদিন রিপোর্ট।।
গত বছরের এই দিনে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশেষ দোয়া ও মোনাজাতে দুর্ঘটনায় নিহত কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে মহান আল্লাহর নিকট নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, মানসিক শক্তি ও এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত যারা এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি, তাদের সবার দ্রুত আরোগ্য এবং সুস্থ, স্বাভাবিক ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের সব কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















