জ্যেষ্ঠ প্রতিবেদক ||
পাবনার সাঁথিয়ায় মতবিনিময় সভায় বক্তব্য দেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুজাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, প্রত্যেক নাগরিক রাষ্ট্রের মালিক। রাষ্ট্রে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। ধর্মগ্রন্থে মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি আমাদের সংবিধানেও সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সবার ভালো থাকা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাবনার সাঁথিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মো. ইন্তাজ আলী মল্লিকের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এর আগে আর আতাইকুলা কলেজ মাঠে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ডেপুটি স্পিকার।
১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে: ডেপুটি স্পিকার
-
শরিফুল ইসলাম - Update Time : ০৫:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- ৪৬২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















