১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বাগেরহাটের মোংলায় চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।
সোমবার মোংলা সরকারি কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. কে এম রব্বানী।

আয়োজকেরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রদলের ১৪২ নেতা-কর্মীর স্মরণে কর্মসূচিটি পালন করা হচ্ছে।

উদ্বোধনের পর আগামী চার দিন মোংলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ও রোপণ করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়বে বলে জানান আয়োজকেরা।

কর্মসূচিতে ছাত্রদলের সাহেদ মাহমুদ সাকিব, ডলার মোল্লা, সিয়াম, আরমান, তামিম ও রাতুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Update Time : ১১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬