০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

মোংলা প্রতিনিধি

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত ও তার পরিবারের দাবি, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উলুবিনিয়া গ্রামের বাসিন্দা সালমা বেগম (৪০) দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বসবাস করে আসছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গবাদিপশু ঠেকাতে নিজের ঘরের পাশে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখ (৪২) ও তার সহযোগী রেজওয়ান, মকবুল ও বায়েজিদ তাকে মারধর করেন বলে অভিযোগ।

এসময় হামলাকারীরা সালমা বেগমকে মারধরের পাশাপাশি তার ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে বলেও অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত সালমা বেগম অভিযোগ করে বলেন, এর আগেও তাকে সরকারি আবাসন থেকে উচ্ছেদ করা হয়। পরে পাশের সরকারি জমিতে বসবাস শুরু করলে সেখান থেকেও তাকে সরিয়ে দিতে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে ওই এলাকায় একাধিক পরিবারকে সরকারি আবাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অন্যদের বসানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের প্রভাবশালী আচরণে এলাকাবাসী ভীত বলেও দাবি করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রফিকুল শেখ বলেন, “এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির দিনে ঘরে বন্দি? জানুন উপভোগের উপায়

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ

Update Time : ০২:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬