০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় হামের প্রকোপ, এক সপ্তাহে আক্রান্ত ১৭ শিশু

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২২ Time View

সবুজদিন রিপোর্ট।।

হঠাৎ করেই মোংলায় হামের প্রকোপ বেড়েছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। গত এক সপ্তাহে এখানে অন্তত ১৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্ভাব্য আক্রান্ত এসব শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।
উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৭ জনের মধ্যে ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আর দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা ওঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি বলেন, সচেতনতাই হামের ঝুঁকি কমাতে সবচেয়ে কার্যকর। জ্বর ও চাকা ওঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি। আক্রান্তদের বেশি করে তরল খাবার খাওয়ানো এবং ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া দুই বছর বয়স পার হওয়া শিশুদের হাসপাতালে বা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

মোংলায় হামের প্রকোপ, এক সপ্তাহে আক্রান্ত ১৭ শিশু

Update Time : ০১:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬