০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭২ Time View

সবুজদিন ডেস্ক

বর্তমানে স্মার্ট ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকেই না বুঝেই ফোনে গুচ্ছ গুচ্ছ অ্যাপ ইনস্টল করে ফেলেন। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেই যে অ্যাপটি নিরাপদ- তা কিন্তু নয়। কোন অ্যাপ প্রয়োজনীয়, আর কোনটি থেকে বিপদ ঘটতে পারে, তা বোঝা খুবই জরুরি।
সম্প্রতি এমন কিছু অ্যাপের তালিকা প্রকাশ হয়েছে, যেগুলো দ্রুত ফোন থেকে রিমুভ করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। কারণ এই অ্যাপগুলো হ্যাকারদের হাতে আপনার ব্যক্তিগত তথ্য তুলে দিতে পারে এবং আপনার ডিভাইসের নিয়ন্ত্রণও হারানোর ঝুঁকি থাকে। ফলে এ সব অ্যাপ অতি দ্রুত মুছে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অনেক ভুয়া অ্যাপ নেটমাধ্যমে ছড়িয়ে রয়েছে, যেগুলি একবার দেখলে বোঝার উপায় নেই যে, আসল না নকল। আর সেই সব অ্যাপের মাধ্যমে ক্ষতিকর ম্যালঅয়্যার ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। না বুঝে এমন কোনো অ্যাপ ইনস্টল করে ফেললেই আপনার ফোন বা ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে। ফলে এ সব অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য যে কোনো মুহূর্তে বেহাত হয়ে যেতে পারে।
কোন কোন অ্যাপ ক্ষতিকারক?

‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’ –
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপটি বহু মানুষ তাদের ফোনে ইনস্টল করে রেখেছেন। গুগল প্লে স্টোর থেকে অন্তত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। এটি আসলে ম্যালঅয়্যার। এর থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
‘টিকটক ক্লোন অ্যাপ’-

এটিও অনেকের ফোনে আছে। সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই অ্যাপটি ব্যাঙ্ক ও অনলাইন লেনদেনের তথ্য হাতিয়ে নিচ্ছে। ফোনে থাকলে, ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাকারদের কব্জায় চলে যাবে।
‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ এবং ‘আর্ট ফিল্টার’ অ্যাপ দু’টিও ক্ষতিকর।

এই সব অ্যাপ থেকে ফোনের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অ্যাপ দু’টিতেও ম্যালঅয়্যারের হদিস পাওয়া গেছে। ‘জিপিএস লোকেশন ফাউন্ডার’, ‘আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি’, ‘স্মার্ট কিউ-আর ক্রিয়েটর’ অ্যাপগুলো থেকেও সাবধান থাকতে বলা হচ্ছে।

নতুন যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে দেখে নিতে হবে, সেই অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময় আর কী কী ফিচার রয়েছে।
অনেক সময়ে একই নামে একাধিক অ্যাপ থাকে প্লে স্টোরে। সে ক্ষেত্রে দেখে নিতে হবে, ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন, কত বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে, কোনো আপত্তিকর ছবি বা ভিডিওর লিঙ্ক এর সঙ্গে রয়েছে কি না।
তেমন হলে সতর্ক হতে হবে। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি দেখেন আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন ও আরও কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চাইছে, তা হলে সেই অ্যাপটি ইনস্টল করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অনীক দত্তের মৃত্যু ঘিরে রহস্য, বাড়ছে অনিশ্চয়তা

মোবাইলে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন

Update Time : ০২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬