০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে যশোরে পৌঁছেছেন তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ঢাকা থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন। বিমান থেকে নেমেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভিবাদন গ্রহণ করেন।

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

এ সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি উদ্বোধনের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন প্রকল্পস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১টা ৩৫ মিনিটে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

সফরের শেষভাগে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে খুলনা বিভাগে এটিই তার প্রথম সফর।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় পুনরায় আকাশপথে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬