০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ম্যাচ সরানোর প্রস্তাব ইরানের

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় আয়োজন করতে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করছে ইরান। সোমবার মেক্সিকোয় অবস্থিত ইরানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
গত মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, ‘যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে যাব না।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা করছি, যাতে ইরানের ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজন করা হয়।’
সূচি অনুযায়ী, ইরানের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিশরের বিপক্ষে হওয়ার কথা ছিল। দলের বেস ক্যাম্প নির্ধারিত ছিল অ্যারিজোনার টাকসনে।
মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফজল পাসানদিদেহ অভিযোগ করেন, বিশ্বকাপকে সামনে রেখে ইরানি প্রতিনিধিদলের জন্য ভিসা প্রদান ও প্রয়োজনীয় সহায়তায় যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার অভাব রয়েছে। তিনি জানান, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের দল যুক্তরাষ্ট্রে স্বাগত হলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে সেখানে না যাওয়াই ভালো—এ মন্তব্যের পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এর আগে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরান দলকে স্বাগত জানানো হবে।
ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান জানায়, ‘কেউই ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ম্যাচ সরানোর প্রস্তাব ইরানের

Update Time : ০২:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬