০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে-ই জিতুক, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে যেন কাজ করেন : ডা. এজাজ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিপাড়ায় এখন উৎসবমুখর পরিবেশ। আগামী দুই বছরের জন্য নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে আজ ব্যালটের মাধ্যমে রায় দিচ্ছেন রূপালি পর্দার তারকারা। আর এই ভোটযুদ্ধে এবার প্রথম ভোটটি দিয়ে উৎসবের সূচনা করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম ভোটটি দিয়ে ডা. এজাজুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গণমাধ্যমকে বলেন, ‘যে-ই নির্বাচনে জয়লাভ করুক না কেন, তারা যেন বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে কাজ করেন।’

বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন-পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যে-ই জিতুক, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে যেন কাজ করেন : ডা. এজাজ

Update Time : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬