০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতর যতই ঢুকছি ততই আতঙ্কিত হচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যা এথিক্স হারিয়েছে আর হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে।

আজ শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষে পিআর গঠন করবে- এ প্রসঙ্গে বিএনপি কখনোই একমত পোষণ করেনি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের জনক, সংস্কারের নামে জামায়াত বর্তমানে যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি জায়গায় আমরা ছিলাম। আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি কিছু জায়গায়।

আমরা স্বাক্ষরও করেছি। এখন অবলীলায় বলছে, সবটাই করতে হবে। উচ্চকক্ষে পিআরে আমরা একমত হইনি। সংবিধান সংস্কার পরিষদের বিষয়েও আমরা একমত হইনি। সব কিছু সংসদের করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল

Update Time : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬