নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন থানার বিজয়নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান। তিনি বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
মৃতের ভাগনি জামাই শাহীন জানান, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন শহিদুল ইসলাম। এর আগে ২০১৮ সালে বাগেরহাট-২ থেকে এমপি নির্বাচন করেছেন। পেশায় তিনি ব্যাবসায়ী ছিলেন।
তিনি আরও জানান, বাগেরহাট সদর কচুয়া উপজেলায় শহিদুল ইসলামের গ্রামের বাড়ি। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি। দলীয় কাজে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি হোটেলে উঠেছিলেন।
শাহীন বলেন, শহিদুল এমনিতেই হার্টের রোগী ছিলেন। গত রমজান মাসে স্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।
০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- ১২৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















