০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে রাস্তা ভূইয়া পরিবহনের একটি বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

ফরিদুল ইসলাম বলেন, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এসময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

Update Time : ০৫:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬