১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিটি প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী তার এই বিদেশ ভ্রমণের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে কোন প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোন গূরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট এবং দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যে কাজের সঙ্গে যাদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় চলছে মাদকের রমরমা ব্যবসা, নেশায় বেশি আকৃষ্ট হচ্ছে তরুন তরুণী

রাজশাহী সিটি প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী

Update Time : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬