রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চালককে জিম্মি করে ছিনতাই করা তেলের ড্রামভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বানিয়াদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার বোয়ালিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে সেকান্দর এবং আড়াইহাজারের গাজীপুরা এলাকার গনেন্দ্র চন্দ্র শীলের ছেলে নরচন্দ্র শীল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মঙ্গলবার বিকালে ৫৫ ড্রামে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের পাম অয়েল বোঝাই একটি ট্রাক রূপসি এলাকার শবনম অয়েল মিল থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়।
মিল এলাকা ছাড়ার পর একটি প্রাইভেট কারে থাকা ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকটির গতিরোধ করে। তারা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনতাই করে কাঞ্চনের দিকে নিয়ে যায়।
এ সময় চালক কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ অভিযান শুরু করে।
০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে তেলের ড্রামভর্তি ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২
-
Reporter Name - Update Time : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- ১৯৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










