০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন করবেন। এদিন দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ যাত্রী নিয়ে শুরু হবে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট।

আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বেলা সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫শ জন পবিত্র হজ পালন করবেন। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি।

এবার কমানো হয়েছে টিকিট মূল্য। গতবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ১৭১ জনের মেডিকেল টিম।

আরও জানা গেছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক, যে ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা ‘নুসুক কার্ড’ নেবেন হোটেল লবিতে গিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

শুক্রবার ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬