০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫ Time View

স্পোর্টস ডেস্ক

সিরিজের দ্বিতীয় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেশ ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরলেন টপ অর্ডারের তিন ব্যাটার।
ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় অজিরা।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই এরপর আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কুপার কনোলির ব্যাটের কোণায় লেগে বল চলে যায় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের হাতে।

দ্বিতীয় ওভারের শেষ বলে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মোস্তাফিজ। এবারও একইভাবে আউট হন ম্যাট রেনশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ

Update Time : ১২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬