০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ১৭ ম্যাচে ১১ গোল, বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন নেইমার!

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৪ Time View

স্পোর্টস ডেস্ক

পরপর দুই ম্যাচে গোল। রেকোলেটার বিপক্ষে সুদামেরিকানার ম্যাচটিতে নেইমার গোল করলেও সান্তোস জিততে পারেনি, ড্র হয়েছিল ১-১ গোলে। তবে আজ লিগে ব্রাগান্তিনোর বিপক্ষে জিতেছে, নেইমারসহ ২-০ ব্যবধানের এই জয়ে গোল করেছেন আদোনিস ফ্রিয়াস।

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে শঙ্কায় থাকা নেইমার এ নিয়ে শেষ ১৭ ম্যাচে ১১ গোল করলেন, অ্যাসিস্ট ৪টি। এই মৌসুমের হিসাবে ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ও ৩ অ্যাসিস্ট। তাতে কি শঙ্কা কাটল, কার্লো আনচেলত্তি কি নেইমারকে স্কোয়াডে নেবেন?

আজ নাগাদ আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলের তাকিা ফিফার কাছে জমা দেওয়ার কথা। চূড়ান্ত দল বেছে নিতে পারেন ১৮ মের মধ্যে। ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবোর সাংবাদিক দিয়েগো দান্তাস জানিয়েছেন, নেইমার ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন।

ফর্ম যেমনই হোক না কেন, নেইমারকে বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তিনি মনে করেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির এই মহাতারকা ‘লো দেল পোলো’ অনুষ্ঠানে পোলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রাই অংশ নিক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই সে সেরাদের একজন।’

মেসি আরও বলেন, ‘ব্রাজিল এবং ফুটবলের জন্য নেইমারের গুরুত্ব অনেক বেশি। তাই তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। আমি আশা করি সে সেখানে থাকবে। আমার মতে নেইমারের সবসময়ই বিশ্বকাপে থাকা উচিত।’

নেইমারের সাথে মেসির সম্পর্কটা বন্ধুত্বের। দীর্ঘদিনের বন্ধুত্ব ও মাঠের বাইরের সম্পর্কের কারণেই নেইমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেসি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যেন আবারও নিজের সেরা ছন্দে ফিরতে পারেন এবং বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেন, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন মহাতারকার। ‘নেইমার আমার বন্ধু… অবশ্যই, আমি চাইবো সে বিশ্বকাপে থাকুক, তার সাথে ভালো কিছু ঘটুক, কারণ সে যেমন মানুষ, তাতে এটা তার প্রাপ্য। এবং আমি আশা করি সে সেখানে থাকতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেষ ১৭ ম্যাচে ১১ গোল, বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন নেইমার!

Update Time : ০৩:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬