০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগে বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি।

আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি বাতাসে ভেঙে পড়ে। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিরা ছোটাছুটি করতে দেখা যায়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী আসার আগেই প্যান্ডের খুলে ফেলা হয় এবং পুনরায় চেয়ার বসানো হয়।

আজ সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

Update Time : ১২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬