০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের রেকর্ড ভেঙে দিলেন হৃদয়

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

সবুজদিন ডেস্ক।।

তাওহিদ হৃদয় শেষ কিছু দিনে ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডারে প্রধান ভরসার নাম। এবার তিনি সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিলেন।
চলতি বছর ওয়ানডে ফরম্যাটে বেশ ভালো সময় কাটাচ্ছেন তাওহিদ। ৬ ম্যাচ খেলে ব্যাট করেছেন ৫ ইনিংসে, করেছেন ১৯৪ রান। তবে তিন ইনিংসে অপরাজিত থাকায় তার গড়টা রীতিমতো ব্র্যাডম্যানীয়ই হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর তার গড় ৯৭!

ওয়ানডে ফরম্যাটে সবশেষ ম্যাচে তিনি খেলে ফেলেছেন নিজের ৫০তম ম্যাচ। এই ম্যাচেই তিনি ভেঙে দিয়েছেন সাকিবের রেকর্ড। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে এখন তার গড়ই সবার ওপরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ৩৩ রানে। এই ইনিংসই তাকে তুলে দিয়েছে চূড়ায়। এই ইনিংস শেষে ওয়ানডেতে তার গড় দাঁড়িয়েছে ৩৭.৪১-এ। ৩৭.২৯ গড় নিয়ে এই তালিকায় সবার ওপরে এতদিন ছিলেন সাকিব আল হাসান। তার ঠিক পেছনেই ছিলেন তামিম ইকবাল, তার গড় ছিল ৩৬.৬৫।

তাদের পেছনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুই ব্যাটারের গড় যথাক্রমে ৩৬.৪৬ আর ৩৬.৪২। এই রেকর্ডেই এখন সবার ওপরে তাওহিদ হৃদয়ের অবস্থান।

গড়ের দিক থেকে বাংলাদেশের শীর্ষ ৫ ব্যাটার
১. তাওহিদ হৃদয়, ৫০ ম্যাচ, গড় ৩৭.৪১
২. সাকিব আল হাসান, ২৪৭ ম্যাচ, গড় ৩৭.২৯
৩. তামিম ইকবাল ২৪৩ ম্যাচ, গড় ৩৬.৬৫
৪. মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৯ ম্যাচ, গড় ৩৬.৪৬
৫. মুশফিকুর রহিম ২৭৪ ম্যাচ, গড় ৩৬.৪২

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাঁড়িভাঙ্গা আমে বাম্পার ফলনের সম্ভাবনা

সাকিবের রেকর্ড ভেঙে দিলেন হৃদয়

Update Time : ০২:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬