০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ ও পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিব

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৪৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সারাদেশে খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে প্রবাহের ব্যবস্থা করা ও খাল পুনরুদ্ধারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। পাশাপাশি তিনি বলেছেন, খাল দখলদারদের যারা আশ্রয়-প্রশ্রয়া দিবে তাদেরও আইনের আওতায় আনা হবে।
শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডার শাপলা সিটিতে খাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী হাবিব বলেন, ‘খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে প্রবাহের ব্যবস্থা করা ও খাল পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। খালকে অবৈধ দখলদার থেকে মুক্ত করা হবে। দখলদারদের ব্যাপারে সরকার এবং আমরা সচেতন। দখলদারদের কেউ আশ্রয় প্রশ্রয় দিলে, তাকেও আইনের আওতায় আনা হবে।’ খাল পুনরায় যেন ভরাট না হয় সেজন্য দুপাশে ওয়াকওয়ে করে দেওয়া হবে বলেও জানান হাবিবুর রশিদ হাবিব।
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে খাল আর দখলের সুযোগ থাকবে না। খালের বিষয়টি দেখভাল করছে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ ও পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিব

Update Time : ০২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬