১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়ালো সাড়ে ১২ হাজার কোটি টাকা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২ হাজার ৫শ’ কোটি টাকা ছাড়িয়েছে। যার মধ্যে ২০২৫ সালেই জমা পড়ে ৩ হাজার ৬শ’ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।

এতে বলা হয়, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক কর্তৃক সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি অর্থের পরিমাণ ৪১% বৃদ্ধি পেয়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ১২,৭৬৩ কোটি টাকা)-তে পৌঁছেছে, যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।

একইসঙ্গে, এই পরিসংখ্যানটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৪ সালে রেকর্ডকৃত ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।

এর আগে, ২০২১ সালে রেকর্ড ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁ-তে পৌঁছে। যেটি ছিল দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে দস্যুতা দমন ও উপকূলীয় নিরাপত্তায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়ালো সাড়ে ১২ হাজার কোটি টাকা

Update Time : ০৭:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬