১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৫৫ Time View

শরণখোলা, (বাগেরহাট)প্রতিনিধি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা। আটক জেলেদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে শেলারচর টহল ফাঁড়ির বনাঞ্চলের চানমিয়ার খালে তিনটি জেলে নৌকাসহ ৬ জেলে এবং কালামিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের খালে মাছ ধরার প্র-্ততি নিয়েছিলো। আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ী খুলনার কয়রা ও ২ জেলের বাড়ী শরণখোলায় বলে বনরক্ষীরা জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে ডিএফও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক

Update Time : ০২:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫