০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার জানালেন নতুন ইচ্ছার কথা- কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি-এর সঙ্গে কাজ করার আগ্রহ।

সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানান, একজন শিল্পী হিসেবে পরিচালকই মূলত শিল্পীকে বেছে নেন।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে তার সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে। তিনি কাজ করেছেন এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহান-এর মতো গুণী নির্মাতাদের সঙ্গে।

অপু বিশ্বাস বলেন, ‘প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার ক্যারিয়ারে এফ আই মানিককে পেয়েছি, আমজাদ আঙ্কেলকে পেয়েছি, চাষী আঙ্কেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।’

সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আর কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিতদার (সৃজিত মুখার্জি) একটা ব্যাপার আছে। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব পাঠানো হয়, তাহলে হয়তো তা গ্রহণ করব।’

বর্তমানে অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন দুটি সিনেমা নিয়ে- ‘দুর্বার’ ও ‘সিক্রেট’। এর মধ্যে দুর্বারের প্রায় ৬০ শতাংশ এবং সিক্রেটের ৪০ শতাংশ শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ নির্ভর করছে সময়, শিডিউল এবং অন্যান্য প্রযোজনাগত বিষয়ের ওপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমান্তের ১৩টি ঘাট মাদক চোরাচালানের জন্য এখন উন্মুক্ত রুট

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

Update Time : ০৪:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬