০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১১২ Time View

সবুজদিন রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে ধর্ষণের বিচার চেয়েছেন এক নির্যাতিতা নারী।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজত জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে এসে রশিদা আক্তার (৩৫) নামের ওই নারী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের বিচার চান।
এ সময় নিজেকে চলচ্চিত্র জগতের সাবেক এক খলনায়কের দ্বারা মারধর, নির্যাতনের অভিযোগ তুলে ওই নারী নাসিরুদ্দিন পাটোয়ারীকে জানান, গত বছর কুরবানীর ঈদে গাবতলী গরুর বাজারে গরু দেখতে গিয়ে ওই চলচ্চিত্রের খলনায়কের নির্দেশে তার লোকজনের দ্বারা মারধর ও এসিড নিক্ষেপের শিকার হন।
এ নিয়ে কোর্টে মামলা করায় পরবর্তীতে রশিদা আক্তারের ১৪ বছর বয়সীকে মেয়েকেও ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ তোলেন ওই নারী।
ইফতার মাহফিলে রাখা বক্তব্যে সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার হুঁশিয়ার দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দেখেছি, দলীয় গুণ্ডাপাণ্ডা দলীয় প্রশ্রয়ে ধর্ষণে অংশ নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা অপরাধী তাদের কোনো দল নেই। কিন্তু দলীয় পরিচয় ব্যবহার করার সুযোগ দেওয়ার কোনো চেষ্টা করবেন না। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রীকে বলব, দ্রুত উদ্যোগ নিন।
এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি, বিশেষ অতিথি আখতার হোসেন, এমপি, দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০২:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬