০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

সবুজদিন ডেস্ক

সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়নে আগামী অর্থবছরে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে ‘কৃষক কার্ড’ দেওয়া হচ্ছে। জুন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ও দেওয়া হবে।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারা দেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যুহারও কমে গেছে। আশা করছি দুই সপ্তাহের ভেতরে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে সেখানে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬