০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেশে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ২৭৬টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামে মারা গেছে ৪৭ শিশু। আর উপসর্গে ২২৬ শিশুর প্রাণ গেছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। তার মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ৯৯১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস নয়, ১ বছর থাকবে

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

Update Time : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬